পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবি অক্ষয়চাঁদ সম্পর্কে * স্বর্ণেন্দু সেনগুপ্ত

ছবি
কবি অক্ষয়চাঁদ সম্পর্কে স্বর্ণেন্দু সেনগুপ্ত দিন দুই আগে, কবি অক্ষয়চাঁদ সম্পর্কে আমার কোনো ধারণা ছিলোনা । তাঁর নাম শুনিনি, কবিতা কোনো পত্রিকায় পড়িনি, কাব্যগ্রন্থ অনেক পরের ব্যাপার !  এই যে তাঁকে জানতাম না, অথচ বাংলা কবিতা নিয়ে মোটামুটি খোঁজখবর রাখি, এটি একদিক থেকে তাঁর সফলতাই । কবি অক্ষয়চাঁদ, কবিতার লেখার সঙ্গে সঙ্গে, নিজের কবি পরিচয়কে, আত্মপ্রতিষ্ঠার সকল প্রয়াসকে অবলীলায় এড়িয়ে থাকার চেষ্টা করেছেন !  যদি দশকের হিসেব ধরা হয়, কবি অক্ষয়চাঁদ সত্তর দশকের কবি । এখন বয়স তেষট্টি বছর । কাব্যগ্রন্থের সংখ্যা ষোল । তাঁর কথায়, ‘কবিতা বেচে ভাত খাই’ । সে কথায় পরে আসছি । প্রসেনজিত(Prasenjit), আমার বন্ধু, একাডেমি থেকে নাটক দেখে বেরিয়ে আসার সময়, একজনের অনুরোধে তাঁর একটি বই কিনতে আগ্রহী হয় । তিনি আরও শোনান, কবিতা লেখার জন্য চাকুরী হারাতে হয়েছে, ব্যবসা এখন আর নেই, কবিতার বই বিক্রি করেই সংসার চালান তিনি । ইনি, কবি অক্ষয়চাঁদ । এই সব প্রসেনজিতের কাছ থেকে শোনার পর, আমার বইটি সম্পর্কে কৌতূহল জন্মায় মূলত দুটি কারণে । প্রথমত, একেবারে একা একা যাঁরা এভাবে লেখেন, এমন কি, পত্র-পত্রিকা থেকেও দূরে থাকেন, তাঁরা...